Monday, July 9, 2012

সমাজে ও প্রচলিত বানোয়াট কথা নিয়ে আমি এই পোস্টটি করছি



 


১) দ্বীন ( ধর্ম ) হচ্ছে বিবেক , যার দ্বীন নেই তার কোন বিবেক নেই ।

সূত্রঃ “ আল- কুনা ” এবং “ আল-কুনা ওয়াল আসমা ” গ্রন্থে আবূ মালেক বিশর ইবনু গালিব সূত্রে যুহরী হতে।

হাদীসটি বাতিল

বাতিল বলেছেনঃ ইমাম নাসাঈ ( রহঃ ) , হাফিয ইবনু হাজার ( রহঃ ) , আল্লামা আল- আলবানী ( রহঃ ) ।

আল্লামা ইবনুল কাইয়্যিম ( রহঃ ) বলেনঃ “ বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদীস মিথ্যা । ” ( আল- মানার ; পৃঃ ২৫ )

২) পুরুষদের ইচ্ছা ( মনোবল ) পর্বতমালাকে স্থানচ্যূত করতে পারে।এটি হাদীস নয়।

বাতিল বলেছেনঃ ইসমাঈল আজলুনী ( রহঃ ) এর মন্তব্য – “ এটি যে হাদীস তা সম্পর্কে অবহিত হতে পারি নি । ” ( কাশফুল খাফা ) , আল্লামা আল- আলবানী ( রহঃ ) ।

৩) মসজিদের মধ্যে কথোপকথন পূণ্যগুলোকে খেয়ে ফেলে যেমনভাবে চতুষ্পদ জন্তুগুলো ঘাস খেয়ে ফেলে । হাদীসটি ভিত্তিহীন।

সূত্রঃ “ আল- ইহইয়াউ উলুমিদ্দীন ” ; ( ১ / ১৩৬ )

বাতিল বলেছেনঃ হাফিয ইরাকী ( রহঃ ) , হাফিয ইবনু হাজার ( রহঃ ) , আব্দুল ওয়াহাব সুবকী ( রহঃ ) , আল্লামা আল- আলবানী ( রহঃ )

৪) দেশপ্রেম ঈমানের অঙ্গ । হাদীসটি জাল।

জাল বলেছেনঃ ইমাম সাগানী ( রহঃ ) ও অন্যান্য ইমামরা ।

৫) যে ব্যক্তি নিজেকে চিনেছে , সে তার প্রভুকে চিনতে সক্ষম হয়েছে। হাদীসটির কোন ভিত্তি নেই।

বাতিল বলেছেনঃ ইমাম নববী ( রহঃ ) , ইমাম ইবনে তাইমিয়্যাহ ( রহঃ ) হাফিয সাখাবী ( রহঃ ) , ইমাম সূয়ুতী ( রহঃ ) , শাইখ আল- কারী ( রহঃ ) ।

ফিরোযাবাদী ( রহঃ ) বলেনঃ যদিও অধিকাংশ লোক এটিকে নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর হাদীস বলে চালাচ্ছেন , তবুও এটি নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর হাদীসের অন্তর্ভুক্ত নয়। এর ভিত্তিই সহীহ নয় । এটি ইসরাইলীদের বর্ণনায় বর্ণিত ।

৬) নিশ্চয়ই আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ জুম’আর দিবসে পাগড়ী ধারীদের প্রতি দয়া করেন। হাদীসটি জাল।

সূত্রঃ “ আল- মু’জামাল কাবীর ” এবং “ আল- হিলইয়াহ ” ( ৫ / ১৮৯- ১৯০ ) গ্রন্থে আলা ইবনু আমর হানাফী সূত্রে আইউব ইবনু মুদরেক হতে……..বর্ণিত।

জাল বলেছেনঃ ইমাম ইবনুল জাওযী ( রহঃ ) , হাফিয ইবনে হাজার ( রহঃ ) , ইমাম উকাইলী ( রহঃ ) , ইমাম ইবনু আদী ( রহঃ ) , ইমাম আল- আলবানী ( রহঃ ) ।

৭) আমি আরবী ভাষী , কুরআন আরবী ভাষায় এবং জান্নাতীদের ভাষা আরবী । হাদীসটি জাল।

সূত্রঃ “ আল- মু’ জামুল আওসাত ” ( ২ /২৮৫// ১ / ৯৩০১ )।

হাদীসের রাবীর ( আব্দুল আযীয ) সমালোচনা করেছেনঃ ইমাম বুখারী ( রহঃ ) , ইমাম হায়সামী ( রহঃ ) , ইমাম সূয়ুতী ( রহঃ ) , হাফিয ইরাকী ( রহঃ ) , ইমাম ইবনু মাঈন ( রহঃ ) , ইমাম ইবনু আররাক ( রহঃ ) , ইমাম ইবনু আদী ( রহঃ ) , আল্লামা আল- আলবানী ( রহঃ ) ।

৮) পাগড়ীসহ সালাত পড়া দশ হাজার ভাল কর্মের সমতুল্য । হাদীসটি জাল।

সূত্রঃ “ যায়লুল আহাদীসিল মাওযূ’ আহ ” ( পৃঃ ১১১ ) গ্রন্থে আবান নামক এক ব্যক্তি হতে বর্ণিত।

জাল বলেছেনঃ ইমাম সাখাবী ( রহঃ ) , হাফিয ইবনু হাজার ( রহঃ ) , ইমাম মানূফী ( রহঃ ) , শাইখ আল- কারী ( রহঃ ) ।

ইমাম সুয়ূতী ( রহঃ ) বর্ণনাকারী আবান সম্পর্কে বলেনঃ আবান মিথ্যার দোষে দোষী । ইমাম ইবনুল আররাক ( রহঃ ) “ তানযীহুশ শরীয়াহ ” ( ২ / ২৫৭ ) গ্রন্থেও একই মন্তব্য করেছেন।

৯) মুমিনের উচ্ছিষ্টে রয়েছে আরোগ্য। হাদীসটির কোন ভিত্তি নেই।

ভিত্তি নেই বলেছেনঃ শাইখ আহমাদ আল গাযাযী ( রহঃ ) , শাইখ আজলূনী ( রহঃ ) ।

শাইখ আহমাদ আল গাযাযী ( রহঃ ) বলেনঃ এটি কোন হাদীস নয়। ( আল- যাদ্দুল হাসীস )

১০) যে ব্যক্তি তর্জনী অংগুলি দু’ টির ভিতরের অংশ দ্বারা মুয়ায্‌যিন কতৃক আশ্‌-হাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলার সময় দু’ চোখ মাসেহ করবে ; তার জন্য রাসূল ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর সুপারিশ অপরিহার্য হয়ে যাবে ।
হাদীসটি সহীহ নয়।
সুত্রঃ এটি “ মুসনাদুল ফিরদাউস ” গ্রন্থে রয়েছে ।

সহীহ নয় বলেছেনঃ ইমাম ইবনু তাহির ( রহঃ ) ( আত-তাযকীরাহ ) , ইমাম শওকানী ( রহঃ ) ( আহাদিসুল মাওযূ’ আহ ), ইমাম সাখাবী ( রহঃ ) ( মাকাসিদুল হাসানা )
(
সংগ্রহীত)

No comments:

Post a Comment